অন্যচিত্র যুব পরিষদ ও অনসাম্বল থিয়েটার এর মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে

প্রিয় অন্যচিত্র পরিবার,

আগামী ১ নভেম্বর ২০১৯ রোজ শুক্রবার জাতীয় যুব দিবস। সরকারিভাবে দিবসটি উদযাপিত হবে৷ তার অংশ হিসেবে অন্যচিত্র যুব পরিষদঅনসাম্বল থিয়েটার এর মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলোয়ারদের নিবন্ধন করতে হবে ৩০০ টাকা দিয়ে আগামীকালকের মধ্যে। আর যারা আর্থিকভাবে সক্ষম তারা কিছু আর্থিক প্রনোদনা দিলে আমরা উপকৃত হবো। খেলোয়াড়েরা আগামীকালের মধ্যেই নিবন্ধন করবেন, প্লিজ।
এবার আসি আনুষ্ঠানিকতা ও সময়সূচিতে।

সকাল ৭ঃ৩০, কাচিঝুলি তে সবাই থাকবেন। সকালের নাশতা শেষ করে মাঠে যাওয়া হবে। (তুন্দল রুটি, ডিম ও ডাল)
সকাল ৮ঃ০০ ম্যাচ উদবোধন (উদবোধক জেলা পরিষদ চেয়ারম্যান- আনুমানিক)
সকাল ৮ঃ১০ জার্সি পরিধান ও টস অনুষ্ঠিত হবে। আম্পায়ার মাঠে আসবে।

দর্শকদের মাঠে আসনগ্রহন হবে। অনসাম্বল, অন্যচিত্র ও জাতীয় পতাকা উত্তোলন।

সকাল ৮ঃ৩০ খেলা শুরু। আনুমানিক খেলা শেষ- (সকাল ১০ঃ৩০) , খেলা শেষে যুব দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন (জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে), ক্রেস্ট গ্রহন (চ্যাম্পিয়ন, রানারআপ, ম্যান অব দি ম্যাচ), ক্রেস্ট গ্রহন শেষে বিরতি। সন্ধ্যা ৭ঃ০০ টা (অনসাম্বল কার্যালয়ে টার্কির মাংস, খিচুড়ি খাওয়া) সবশেষে যারা ইচ্ছুক চা ও পান খাওয়া।  রাত ৮ঃ৩০ বিরতি।
ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published.